সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
লংকাবাংলা সিকিউরিটিজ ও মার্কোপোলো এআইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর এপিটি থ্রেট ইন্টেলিজেন্সে ২০২৬ সালের বর্ষসেরা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ময়মনসিংহে অপহরণের ৩২ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর ঝিনাইদহে আইনমন্ত্রী - আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে ২৮ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভা কপারটেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ২৬ অক্টোবর
advertisement
বিশেষ প্রতিবেদন

গাজীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে তিন বছরের ফারজানা নামের এক শিশু কন্যাকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা ঘটনা ঘটেছে। এঘটনায় জরিত রুবেল ও সাজিদুল ইসলাম নামের দুই যুবককে গ্রেফতার করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

বুধবার (৫ জুন) সকাল সাড়ে দশটায় কোনাবাড়ী থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকার রমিজ উদ্দিন এর বাসা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই শিশু হল-কুড়িগ্রাম সদর থানার চরবড়ইবাড়ী এলাকার মো: শহিদুল ইসলামের মেয়ে।

গ্রেফতারকৃত যুবকরা হলেন- কুড়িগ্রাম রাজারহাট থানার চকরাইহারি এলাকার সফিকুল ইসলাম এর ছেলে সাজেদুল ইসলাম (১৬) এবং একই এলাকার শাহাজাহানের ছেলে রাকিব মিয়া (১৪)।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে শিশু ফারহানা ইসলামকে কোথাও খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। বুধবার সকালে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর বাসার পাশের একটি সরু গলিতে পুরো শরীরে কসটেপ পেচানো অবস্থায় বস্তা বন্ধি লাশটি দেখতে পায় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে। এঘটনায় জরিত থাকার অভিযোগে একই বাসার অন্য দুই ভাড়াটিয়া রুবেল ও সাজিদুল ইসলাম নামের যুবকদের আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আশরাফ উদ্দিন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ