শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক ব্যবস্থাপক

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগে মামলা ও জিডি হয়েছে।

চাঁদপুর শহরে নতুন বাজার শাখা পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী অধিক মুনাফা দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ৫ কোটি টাকা নেন। এরপর ৪ এপ্রিল বিকাল ৩টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি নিখোঁজ রয়েছে জানিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির।

অন্যদিকে ২ জন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন।

ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়ার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি স্বপরিবারে কুমিল্লায় থাকতেন এবং সেখান থেকে চাঁদপুরে এসে দায়িত্ব পালন করতেন। এ ঘটনা প্রকাশ হওয়ার পর পরিবারের কাউকে পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ