শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

পলাশে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মঞ্জুরল ইসলাম রিজু (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত মঞ্জুরল ইসলাম রিজু নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইন উদ্দিন মিয়ার ছেলে।

সোমবার (১ এপ্রিল) সকাল ১১ টায এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

এসময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ মার্চ পলাশের চরনগরদীতে দেলোয়ারা বেগমকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই রহস্য উদঘাটনে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পরে গতকাল (৩১ মার্চ) নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মঞ্জুরল ইসলাম রিজুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে হত্যাকারে ঘটনাটি স্বীকার করেন।

এসময় তিনি আরো জানান, দোলোয়ারা বেগম এর দুই ছেলে প্রবাসী এবং সে বাড়িতে একা থাকে তাই তার কাছে অনেক টাকা পয়সা থাকবে এমন ধারণা থেকেই সে মঞ্জুরল ইসলাম রিজু তাকে হত্যা করে। কিন্তু ঘরে টাকা পয়সা না পেয়ে এসময় দোলোয়ারার শরীরে থাকা স্বর্ণের কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এঘটনার হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বটি ও লুণ্ঠিত কানের দুল ও নাকফুল উদ্ধার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ