শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

বন্দির জন্য মোবাইল এনে বরখাস্ত হলেন কারারক্ষী

গাজীপুর প্রতিনিধি : কাশিমপুর কারাগারে দায়িত্ব পালন কালে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন এক কারারক্ষী। শুক্রবার (১ মার্চ) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ ঘটনা ঘটে।

বরখাস্তকৃত কারারক্ষী হলেন-মো.মাহফুজ হাসান রনি।

কারাসূত্রে জানা যায়, প্রধান কারারক্ষী মো. গাজীউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কারারক্ষী মাহফুজ হাসান রনি কারাভ্যন্তরে কোন একজন বন্দির সাথে যোগাযোগ করে একটি স্মার্ট ফোন দেওয়ার জন্য নিয়ে এসেছেন। পরে কারারক্ষী রনির দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে থেকে কালো কসটেপ মোড়ানো একটি মোবাইল ফোন ও ইউএসবি চার্জার উদ্ধার করা হয়।

কারা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিষয়টি নিশ্চিত করেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো: আমিরুল ইসলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ