শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

কেন্দ্রের ৫৭ পরীক্ষার্থীই ভুয়া, কেন্দ্রসচিবসহ সবাই আটক

কর্পোরেট সংবাদ ডেস্ক : নওগাঁর সাপাহারে সরবতুল্লাহ ফাযিল মাদরাসা কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেয়ার ভয়ংকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানাতে পারেন সরবতুল্লাহ মাদরাসা কেন্দ্রে যারা পরীক্ষায় বসেছেন তারা সবাই প্রক্সি দিচ্ছেন। প্রথম দু’টি পরীক্ষাও তারা একইভাবে দিয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

তিনি আরো জানান, যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তলব করা হয়েছে।

এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একইভাবে অংশগ্রহণ করেছিল ওই শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয় চলতি বছরের (২০২৪ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ