বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম হিটলারের প্রশংসা: - অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার হচ্ছেন মিজানুর রহমান আজহারী হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি ৬ জাহাজ পার হওয়ার অনুমতি দিলো ইরান আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ভালবাসার টানে একই ট্রাকে, সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি
বিশেষ প্রতিবেদন

মহিলা ভাইস চেয়ারম্যানকে প্রক্সি দিতে গিয়ে ভুয়া পরীক্ষার্থী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মহিলা কলেজে পরীক্ষার্থীর আসনে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করায় সালমা খাতুন (২৬) নামে এক ছাত্রীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন আলমডাঙ্গা মহিলা কলেজে বি,এ/বি,এস,এস বিভাগের পরীক্ষা দুপুরে ১টায় শুরু হয়। ওই পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন আলমডাঙ্গা পৌর এলাকার বাবু পাড়ার মৃত কাজী কামালের মেয়ে কাজী মারজাহান নিতু।

এমতাবস্থায় নিতুর স্থানে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষায় অংশগ্রহণ করে আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকা গঞ্জের জহুরুল ইসলামের মেয়ে সালমা খাতুন। সঠিক পরীক্ষাথী কাজী মারজাহান নিতুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা শিক্ষার্থী কার্ডের আইডি নাম্বার ২০০২৩৪০৬০৮৪। তিনি বর্তমানে আলমডাঙ্গা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত আছেন।

আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। তিনি আরো বলেন আমার সন্দেহ হলে আমি কাগজপত্র দেখতে চাই এ সময় দেখা যায় একজনের পরীক্ষা দিচ্ছে আরেকজন।পরে তিনি পরীক্ষা কেন্দ্রেই ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে ২শ’ টাকা জরিমানা করেন।

এই সম্পর্কিত আরো

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম

হিটলারের প্রশংসা: অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার হচ্ছেন মিজানুর রহমান আজহারী

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি ৬ জাহাজ পার হওয়ার অনুমতি দিলো ইরান

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

ভালবাসার টানে একই ট্রাকে, সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি