শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

প্রথম শ্রেনীর ছাত্রী শিশুকে ধর্ষণের অভিযোগ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে প্রথম শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বুধবার রাতে সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম শ্রেণির শিশু ছাত্রীকে মৃত ছাবু মিয়ার ছেলে সেলিম মিয়া ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি দুদিন আগে ঘটলেও তার বাবা শিশুটির চলাফেরা দেখে বুধবার দুপুর ২টায় তার মেয়েকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উত্তর গোগাউড়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেলিম মিয়াকে আটক করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ