রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

পদ্মা ব্যাংকের খেলাপি ঋণ গ্রহীতা আশরাফুল ওরফে সেলিম গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক: খেলাপি ঋণ আদায়ে কঠিন থেকে কঠোর এখন পদ্মা ব্যাংক পিএলসি। শক্তহাতে নিচ্ছে কঠিন আইনি পদক্ষেপ। যার ফলে সম্প্রতি ব্যাংকটির শেরপুর জেলার বকশীগঞ্জ শাখার ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স তিয়াশা মিনি অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো: আশরাফুল আলম ওরফে সেলিম গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তার কাছে সুদেমূলে মোট পাওনা ২৬ কোটি ৩৭ লাখ (প্রায়) টাকা।

পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মোকদ্দমা নং ২৩৬/১৭ (দায়রা ৪২৮/১৮) দায়ের করে পদ্মা ব্যাংক পিএলসি। ওই মামলায় গত ১২ জুন ২০২২ তারিখে বিজ্ঞ আদালত এনআই অ্যাক্টের আওতায় সাজা প্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি পদ্মা ব্যাংক রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগীতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি থানা পুলিশ মেসার্স তিয়াশা মিনি অটো রাইস মিলের স্বাত্বাধিকারী মো আশরাফুল আলম ওরফে সেলিম-কে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ