বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
বিশেষ প্রতিবেদন

যমজ দুই সন্তানকে পানিতে ডুবিয়ে মারলো পাষণ্ড মা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ ছেলে শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে মারার অভিযোগ উঠেছে রিমা বেগম নামে এক মায়ের বিরুদ্ধে।

শনিবার (২০ জানুয়ারি) ভোর ৪ টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের বাচ্চু মিয়া দীর্ঘদিন থেকে ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪) কে তার স্ত্রী রিমা বেগমের কাছে রেখে দুবাইয়ে বসবাস করছিলেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন।

প্রবাসী বাচ্চু মিয়ার বড়ভাই বাদশা মিয়া জানান, শনিবার দিবাগত রাত ভোর ৪টার দিকে বাচ্চু তার স্ত্রী ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে সে ঘুম থেকে উঠে। পরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাহিরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে দেখে পানিতে তার শিশু সন্তানদের লাশ ভাসছে এবং তার স্ত্রী দৌড়ে পালাচ্ছে। সাথে সাথে সে চিৎকার করলে পরিবারের সকল লোকজন এসে দ্রুত তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক মা রিমা বেগমকে আটক করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক