শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

খালে মিলল গৃহবধূর মরদেহ, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর দু’পা বাঁধা মরদেহ খাল থেকে উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে নিহতের স্বামীকে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় চরজব্বর থানায় নিহতের ছেলে শরিফ বাদী হয়ে অজ্ঞত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১১ এর সদস্যরা আটক জসিম উদ্দিনকে পুলিশে সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ। তিনি বলেন, র‍্যাব আটকের পর তাকে পুলিশের হাতে সোপর্দ করে। এখন তার জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানাউল্যাহ গ্রামের মালেক খাল থেকে দুই পা বাঁধা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই নারী একাই স্বামীর বাড়িতে থাকতেন। গত কয়েক বছর স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়েন থাকায় তার স্বামী অনত্র বসবাস করতেন।

সর্বশেষ পাওয়া সংবাদ