বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
বিশেষ প্রতিবেদন

নোয়াখালীতে এসিল্যান্ডের নম্বর ক্লোন করে চাঁদা দাবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ জানুয়ারি)) রাত সোয়া ১০টার দিকে এসিল্যান্ড কবিরহাট নোয়াখালী নামে একটি ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিশিয়াল নম্বরটি ক্লোন করে এবং অন্য একটি নম্বর ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিকাশে টাকা দাবী করা হচ্ছে। দৃঢ়তার সাথে জানানো হয় এসিল্যান্ড কবিরহাট এর সাথে কোনো ভাবেই সম্পৃক্ত নয়। এসিল্যান্ড কখনই কাউকে ফোন করে টাকা চাইতে পারে না। তাই অনুগ্রহ করে কেউ কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়।

এসিল্যান্ড অমৃত দেব নাথ জানান, আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে এবং অন্য একটি নম্বর থেকে একাধিক ব্যবসায়ীর থেকে বিকাশে টাকা দাবি করে একটি প্রতারক চক্র। গতকাল সকালে উপজেলার একতা ইটভাটায় আমার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করেন। অপরদিকে, একই দিন দুপুরের দিকে নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারের একটি স’মিলে ভূমি কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি কবিরহাট থানার ওসিকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এসিল্যান্ডের সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি করার বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় তিনি আজকে একটি সাধারণ ডায়েরি (ডিজি) করবেন।

এই সম্পর্কিত আরো

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক