শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রাহকের করা শতাধিক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বনানী থেকে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শতাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

কিছুক্ষণের মধ্যে মঞ্জুর আলমকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান উপপুলিশ কমিশনার রিফাত।

সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয় আলেশা মার্ট। এরপর ২০২১ সালের ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ই-কমার্স প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ