শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

সাতক্ষীরায় অশ্লীল ভিডিও ধারনের অপরাধে যুবক আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে প্রেমের ফাঁদে ফেলে স্কুল, কলেজের ছাত্রী ও মহিলাদের অশ্লীল ভিডিও চিত্র ধারন করে এবং সেই ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে মারুফ হোসেন বাপ্পী (২৬) নামের এক যুবকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি ) সদর থানা পুলিশ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি স্মার্ট ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।

আটককৃত যুবক মারুফ হোসেন বাপ্পী (২৬) সে সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, মারুফ হোসেন বাপ্পীর নারকেলতলা এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া একছাত্রীকে হোয়াটস এ্যাপে বিভিন্ন ম্যাসেজ দিয়ে বিরক্ত করে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার ব্যাবহৃত মোবাইল ফোন তল্লাশী করে দেখা যায় তার কাছে বিভিন্ন নারীদের অশ্লীল ছবি, ভিডিও রয়েছে। সে ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়াশোনা করলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে অল্প বয়সী মেয়েদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলাতেন এবং অশ্লীল ভিডিও চিত্র ধারন করে এবং সেই ভিডিও নিয়ে প্রতারণা করতেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন। তাকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ