শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

সমকামী বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুণী সাতক্ষীরায়

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : টিকটকে পরিচয়, এরপর ইমোতে দীর্ঘ দিনের সমকামীতা। অবশেষে বিবাহিত বান্ধবীর প্রেমের টানে ছুটে এসেছে সিলেটের এক তরুনী। সে এখন সাতক্ষীরার কলরোয়ায় নববিবাহিত তরুনীর বাড়িতে অবস্থান করছে। তাদের বিয়ের ব্যবস্থা না করলে দিচ্ছে আত্মহত্যার হুমকি। এমন অবস্থায় তাদের নিয়ে বিপাকে পড়েছে বিবাহিত তরুনীর পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) রাতে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের মোড় এলাকায় এমন ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সিলেট থেকে কলারোয়ায় গিয়ে রুবিনা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চাই সিলেট গোয়েনঘাট এলাকার মহিমা খাতুন (২৩) নামের এক অবিবাহিত মেয়ে। বর্তমানে মহিমা কলারোয়ায় রুবিনার বাড়িতে অবস্থান করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের বাড়িতে ভিড় জমেছে।

মহিমা খাতুন (২৩) সিলেট গোয়াইনঘাট এলাকার মুনছুর আলীর মেয়ে। রুবিনা খাতুন (২৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের এলাকার আনিসুর রহমানের মেয়ে ও কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আরমান হোসেনের স্ত্রী।)

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের দুই জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং দুই পরিবারকে খবর দেয়া হয়েছে । তিনি আরো জানান, তাদের দুই জনকে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ