শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

তালার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ৫ লক্ষ টাকা উত্তোলন!

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের স্বাক্ষর জাল করে ৪, ৯০,৭২০ ব্যাংক থেকে উত্তোলন করেছেন উপজেলা চেয়ারম্যানের অফিস সহায়ক পান্না কুমার রায়।

গত ৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার চলতি হিসাব নং ২৮২০১০০০১৪০১১ থেকে এসবি ২৮২০৭৮৮৫৯৯৫ নং পাতা জমা দিয়ে তিনি এই টাকা উত্তোলন করেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে পান্না কুমার রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৪,৯০,৭২০ টাকা সোনালী ব্যাংক তালা শাখা থেকে উত্তোলন করেছে।

গত ২৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার তথ্য বিবরণী থেকে জানা যায়। এ ঘটনায় আগামী ৩ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে ০৫.৪৪.৮৭৯০.০০০.৩২.০০৬.২৩-১০১৮ নং স্বারকে অফিস সহকারী পান্না কুমার রায়কে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

সোনালী ব্যাংক ব্যবস্থাপক শেখ নাহিদুজ্জামান মিঠু বলেন, মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ব্যাংকে আসলে এ বিষয়ে কথা হবে। তবে চেকে জাল স্বাক্ষরের বিষয়টি তিনি এড়িয়ে যান।

অফিস সহকারী পান্না রায় বলেন, ব্যাংক থেকে জাল স্বাক্ষরে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন তিনি।তবে কোনো নোটিশ পাইনি বলে ও জানান তিনি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অফিস সহকারী পান্না রায়কে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ