শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় শুক্রবার রাতে ওই তরুনীর মা বাদী হয়ে বাসন থানায় গণধর্ষণের মামলা করেন।

মামলার পরে ভোরে অভিযান চালিয়ে বান্ধবী জুই আক্তারসহ ২ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল।

বাসন থানার অফিসার ইনচার্জ মো: আবু সিদ্দিক জানান, গত বৃহস্পতিবার রাতে বান্ধবীর বাড়িতে বেড়াতে আসলে কৌশলে বান্ধবী জুই ধর্ষণের শিকার ওই তরুনীকে ধর্ষক শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকিয়ে ফেলে। পরে সেই কক্ষে আগে থেকে অবস্থান নেয়া শাকিল ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় তরুনীর মা মামলা করলে আসামীদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ