শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় তেলসহ খাদ্যসামগ্রী জব্দ: আটক ১৯

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: সীমান্ত উপজেলা টেকনাফের ঘাট থেকে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় খাবার ও জ্বালানি তেল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড।
এসময় ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।

সোমাবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিষয় টি নিশ্চিত করেছে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লুৎলাহিল মাজিদ।

তিনি জানান, সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরি নৌকা ঘাটে অভিযান চালিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি নৌকা তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার পাচারের উদ্দেশ্যে পাঁচ টি নৌকায় রাখা ১৫ বস্তা শুকনা মরিচ, ৪০ বস্তা পেঁয়াজ, ১বস্তা তামাক পাতা,৩ বস্তা টেস্টিং সল্ট, ১ হাজার ৮২১ লিটার অকটেন, ৩হাজার ৭৫২ লিটার সয়াবিন তেল, ১৩৬ লিটার ডিজেল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মালামাল টেকনাফ শুল্ক গুদামে ও আটক করা ১৯ পাচারকারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ