শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

ভাতা ও রেশন কার্ডের সুবিধার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: পন্য ভূমি সিলেটে সরকারি ভাতা ও রেশন কার্ডের সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে ২ নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে নগরীর দরগা গেইট এলাকার হোটেল রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫) ও মুন্নী আক্তার (১৮)। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার ২৪০ টাকা, মোবাইল ফোন, এনআইডি কার্ডের কপি জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখার বরাতে বিষয়টি নিশ্চিত করে জানায়- প্রতারক চক্র দীর্ঘদিন যাবত সিলেট নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ মানুষকে সরকারি ভাতা ও রেশন কার্ডের কথা বলে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়।

তাদের প্রতারণার শিকার একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগকারীসহ ৩৫৪ জনের কাছ থেকে দুইলাখ ২০ হাজার ২ শত টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ