শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিশেষ প্রতিবেদন

গাজীপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এরশাদ হত্যা মামলার রহস্য উদঘাটন ও ৪ জনকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ।

গত ২১ নভেম্বর মধ্যে রাতে ৯৯৯ ফোন পেয়ে বাসন থানার ভোগড়া উওরপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে হাত কাটা অবস্থায় অজ্ঞাত ব্যাক্তি মৃতদেহ উদ্ধার করে বাসন থানা পুলিশ। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে মৃত ব্যাক্তি এরশাদ বলে শনাক্ত করে নিহতের মা।

এ ঘটনায় নিহত এরশাদের মা বাসন থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে, মামলার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতার করে পুলিশ। গতকাল বিকেলে বাসন থানাধীন ইটাহাটা এলাকায় সাদ্দাম হোসেনের বাড়ি থেকে এরশাদ হত্যা কান্ডে জড়িত ইমরান হোসেন, শাহ আলম, শফিকুল ইসলাম ও শাকিল নামে চারজন কে গ্রেফতার করে পুলিশ।

উক্ত হত্যাকান্ডের ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে বলে দুপুরে জিএমপি হেডকোয়ার্টার সভা কক্ষে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান, জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ