বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of People's Leasing and Financial Services Ltd. জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বিএফআইইউয়ের প্রতিবেদন - শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকা অবরুদ্ধ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত আইসিএসবি কর্তৃক ‘অর্থ আইন ২০২৬’ শীর্ষক সিপিডি আয়োজিত সংসদে শিক্ষামন্ত্রী - প্রতিকূল আবহাওয়ায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সংসদে প্রধানমন্ত্রী - বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার ভালুকায় দলিল লেখক হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ ঘোষণা প্রথমবার একসঙ্গে আরিফিন শুভ-কেয়া পায়েল
advertisement
বিশেষ প্রতিবেদন

স্ত্রীর দায়ের কোপে স্বামী খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীর দায়ের কোপে খুন হয়েছেন সাইফুল ইসলাম মন্ডল (৫২) নামের এক ব্যবসায়ী।

শনিবার (১১ নভেম্বর’) বিকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্ত্রী নাসিমা খাতুন ও তার মেয়ে স্বপ্না খাতুনকে আটক করেছে।

নিহত সাইফুল ইসলামের বড় স্ত্রী নাসিমা খাতুন ও তার মেয়ে স্বপ্না খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম ৫দিন পূর্বে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে তার সংসারে শুরু হয় অশান্তি। দ্বিতীয় বিয়ে নিয়ে বড় স্ত্রী নাসিমা খাতুনের সঙ্গে সাইফুল ইসলামের ঝগড়া বিবাদ লেগে থাকতো।’

ঝগড়ার জের ধরে শুক্রবার রাতে সাইফুল ইসলাম ঘুমিয়ে পড়লে এক পর্যায়ে তার স্ত্রী নাসিমা খাতুন আকস্মিকভাবে সাইফুলের মাথায় দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। আহত অবস্থায় রাতেই সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ পাওয়া সংবাদ