মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
বিশেষ প্রতিবেদন

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতসহ বিভিন্ন অভিযোগে আন্দুলবাড়িয়া বাজারে শিমুল হোটেল ও সিনহা ফুড নামের একটি বেকারিকে জরিমানা করা হয়।

সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ।

এসময় সজল আহম্মেদ বলেন, সোমবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে হোটেল, বেকারি ও বিভিন্ন খাদ্যপণ্য তৈরির ফ্যাক্টরিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স শিমুল হোটেলে অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবন, ইন্ডাস্ট্রিয়াল রঙ ও টেস্টিং এর ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, দই, মিষ্টি, কেক এর মেয়াদ ও মুল্য না দেয়াসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শিমুল খানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপর একটি বেকারি প্রতিষ্ঠান মেসার্স সিনহা ফুড ফ্যাক্টরির মালিক হাফিজুর ইসলামকে একই অপরাধ ও ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জব্দকৃত লবন ও ক্ষতিকর রঙ ও রঙ দেয়া অস্বাস্থ্যকর খাবার জনসম্মুখে নষ্ট করা হয়। সবাইকে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ