মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
বিশেষ প্রতিবেদন

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক ক্রয় ও বিক্রির অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকায় পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ (২৫ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৮৩৮ ইয়াবা, ১ কেজি ৪৪০ গ্রাম গাঁজা ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার ১৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ