শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী “৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
advertisement
বিশেষ প্রতিবেদন

চুয়াডাঙ্গার ভাই ভাই ফুসকা হাউসকে ৫০ হাজার টাকা জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের কবরী রোড়ে অবস্থিত মেসার্স ভাই ভাই ফুসকা হাউসকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ সময় তিনি বলেন, বৃহস্পতিবারদুপুরে চুয়াডাঙ্গা শহরের কবরী রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভাই ভাই ফুসকা হাউস নামের প্রতিষ্ঠানে তদারকি করে সেখানে ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণ, বাশি খাবার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ, আগের দিনের পোড়া তেল দিয়ে খাবার তৈরি করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা, প্রচুর পরিমানে অবৈধ বিদেশি পণ্য উদ্ধার করা হয় এবং ওই পণ্যের মোড়কে লেভেল নাই ও মূল্য দেয়া নাই। এ সমস্ত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠান মালিক ওহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না কবার জন্য প্রতিষ্ঠানের মালিককে শতর্ক করা হয়।

এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ