শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী “৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
advertisement
বিশেষ প্রতিবেদন

গাজীপুরে হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি : চা দোকানের পাওনা ৩০০ টাকা নিয়ে তর্কের একপর্যায়ে দোকানী আরিফ হোসেন (১৯) কে ছুরিরঘাতে হত্যার ১২ ঘন্টার মধ্যে জড়িত দুজনকে তথ্য প্রযুক্তির মাধ্যমে কুমিল্লার লাকসাম থেকে রাতে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার ফুলফুর থানার কুকাইল গ্রামের আ: মান্নান এর ছেলে ফারুক হোসেন (২২) ও একই থানার বৌলী কুডাইল গ্রামের মো: আফজা খার ছেলে জুবায়ের (২২)।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান জানান, গতকাল জিএমপি বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় চায়ের দোকানের পাওনা ৩০০ টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয। এক পর্যায়ে দোকানীকে ২/৩ জনে মিলে ধারালো চাকু দিয়ে গলায় এবং পায়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফ হোসেন (১৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামাদিগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।

সর্বশেষ পাওয়া সংবাদ