বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
বিশেষ প্রতিবেদন

অবৈধ পণ্য বাজারজাতের অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীতে অনুমোদনবিহীন পণ্য বাজারজাতের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান একথা বলেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত উত্তরা, খিলক্ষেত ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১, উত্তরার একটি দল রাজধানীর উত্তরা পশ্চিম থানার অনুভব ইন্টারন্যাশনাল, আশুলিয়া থানার রক্স সোপ এন্ড কসমেটিক্স লিমিটেড, খিলক্ষেত থানার সেইফ পাওয়ার ইলেক্ট্রিক কোম্পানী ও উৎস ফুড ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করে।

এ সময় তেজগাঁও বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) পারভেজ মিয়া ও পরিদর্শক মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

চারটি প্রতিষ্ঠানের ১৩ জনকে এই জরিমানা করা হয়। এর মধ্যে ফয়সাল চৌধুরী (৪৬)-কে ২ লাখ টাকা, নাজমুল হুদা (৪৫)-কে ২ লাখ টাকা, মো. মিজান (৪৫)-কে ১ লাখ ২৫ হাজার টাকা, মো. মোখলেছুর রহমান (৩৩)-কে ১ লাখ ২৫ হাজার টাকা, রুবেল (৩৫)-কে ১ লাখ ২৫ হাজার টাকা, মো. রিয়াজ (২৪)-কে ১ লাখ ২৫ হাজার টাকা, মো. মোস্তফা কামাল (৪০) কে ১ লাখ টাকা, কৌশিক সরকার (৩২)-কে ১ লাখ টাকা, মো. রাসেল হোসেন (২০)-কে ১ লাখ টাকা, মো. সজীব (২২)’কে ১ লাখ টাকা, আলতাফ হোসেন (২৬)-কে ১ লাখ টাকা, এবং সাকিল আকন্দ (৩০)-কে ১ লাখ টাকা ও পুনব বনিক (৩৫)-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ