শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী “৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার
advertisement
বিশেষ প্রতিবেদন

চাকুরীজীবি তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিয়ের প্রলোভনে চাকুরীজীবি এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার মোহাম্মদ হোসেন (২৫) উপজেলার বজরা ইউনিয়নের বজরা গ্রামের রেহান উদ্দিন কেরানী বাড়ির আব্দুল গফুরের ছেলে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার নলুয়া ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।

তিনি বলেন, ভিকটিম নাজমা আক্তার (ছদ্মনাম) (২৩) একজন চাকুরীজীবি। ভুক্তভোগী তরুণী ২বছর আগে উপজেলার বজরা বাজারে গেলে আসামি মোহাম্মদ হোসেনের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে অভিযুক্ত তরুণ ভিকটিমের সাথে জরুরী কথা আছে বলে তাকে তার নিজ বাড়িতে আসতে বলে। সেখানে গেলে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে সোনাইমুড়ী থানায় আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র‍্যাব তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।

সর্বশেষ পাওয়া সংবাদ