মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’ ক্লোসাকে ছাড়িয়ে মেসির নতুন বিশ্বরেকর্ড - অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক
advertisement
বিশেষ প্রতিবেদন

বেলকুচিতে নিজ সন্তানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, বাবা আটক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জুনায়েদ (২) নামের এক শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর বাবা হযরত আলী মুন্সিকে (৩৫) আটক করেছে থানা-পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর’) দুপুরে বেলকুচি পৌর এলাকার সূবর্ণসাড়া মুচি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশু জুনায়েদকে তার বাবা গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে। পরে দড়ি দিয়ে বাড়ির পাশে আওয়াল মুন্সির তাঁতঘরের বাটামের সঙ্গে ঝুলিয়ে রাখে। ছেলেকে দেখতে না পেয়ে জুনায়েদের মা লিপি খাতুন খোঁজাখুঁজি করে। এরই একপর্যায়ে তাঁতঘরে প্রবেশ করলে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় তার বাবাকে পাশে দেখতে পায়। এটি দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে তার হযরত আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জুনায়েদের লাশ উদ্ধার করে। এরপর ঘাতক বাবাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত’) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আমরা শিশুর মরদেহ উদ্ধার করেছি। আর ঘাতক বাবাকে আটক করা হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ