শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
“৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক
advertisement
বিশেষ প্রতিবেদন

হাতকড়া নিয়ে আদালত থেকে পালিয়ে গেল আসামি

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হাতকড়া পরা অবস্থায় হবিগঞ্জ আদালত থেকে রাজু মিয়া (৪০) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত থেকে সে পালিয়ে যায়।

বিষয়টি আদালত পাড়ায় লোকমুখে জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা। আসামি রাজু মিয়া জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের চান মিয়ার ছেলে। সে একটি মাদক মামলার আসামি ছিল বলে জানা গেছে।

ওই আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হন। বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে রিমান্ড শুনানির আগেই তিনি পালিয়ে গেছেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার পরপরই আদালত পাড়ায় শুরু হয় হৈচৈ তোলপাড়।

এদিকে বিষয়টি সম্পর্কে জানতে হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ