শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
advertisement
বিশেষ প্রতিবেদন

গৃহবধূকে ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ, গ্রেফতার ৩

রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি : অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে নওগাঁর বদলগাছিতে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে সুদ্ধ করার ঘটনায় গৃহ বধূর করা মামলায় ৩ জন কে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) রাতে ভুক্তভোগী নারী, বাদী হয়ে বদলগাছি থানায় মামলা করেন। এরপর পুলিশ মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত বিমল পাহান, সুবাস পাহান এবং ভবেস পাহান নামে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই গৃহবধূর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে সালিশের উদ্যোগ নেন স্থানীয় সমাজপতিরা। এরই অংশ হিসেবে সোমবার সকালে গ্রামের লোকজনের উপস্থিতিতে বাড়ির আঙিনায় পুরোহিত ডেকে ওই গৃহবধূর মাথা ন্যাড়া করার পর তাঁর মাথায় ঘোল ঢেলে দেওয়া হয়। এ সময় ওই নারীর চিৎকারে লোকজন এগিয়ে এলে সমাজপতিরা গৃহবধূকে ভয়ভীতি দেখান ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। ওই গৃহবধূর দাবি, তাঁর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা।

বদলগাছি থানার ওসি আতিয়ার রহমান জানান, মাথা ন্যাড়া করে হেনস্থার ঘটনায় ভুক্তভোগী নারী ৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে আত্মগোপনে থাকা আসামি বিমলকে বদলগাছির জাবারীপুর থেকে, সুবাসকে গয়েশপুর থেকে এবং ভবেশকে ধামইরহাট উপজেলার ইসবপুর থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ