শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
advertisement
বিশেষ প্রতিবেদন

শাহজাদপুরে ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা আটক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসার দ্বিতীয় শ্রেনির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা মনছুর মোল্লাকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।

আটককৃত মনছুর মোল্লা বেলতৈল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে অভিজান চালিয়ে আত্মগোপনে থাকা অভিযুক্ত মনছুর মোল্লাকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি থেকে আটক করেছে পুলিশ।’

ভিকটিমের পরিবার ও স্থানীয়রা জানায়, গত ২৪ আগস্ট উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল গ্রামের মোঃ আরিফের মাদ্রাসা পড়ুয়া শিশু কন্যাকে একা ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশি মনছুর মোল্লা। এরপর পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করলে ভিকটিমের ডাকচিৎকারে প্রতিবেশি ও স্থানীয়রা উদ্ধার করে এবং অভিযুক্ত মনছুর মোল্লাকে তাৎক্ষণিক মারধর করে। প্রভাবশালী মনছুর মোল্লা তাৎক্ষণিক নিজেকে ছাড়িয়ে আত্মগোপনে চলে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য সাবেক ইউপি সদস্য মানিকের নেতৃত্বে বিচার বসিয়ে চড়থাপ্পড় দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বিচার মনপুত না হওয়ায় ভিকটিমের বাবা আরিফ শাহজাদপুর থানায় ২৯ আগস্ট সকালে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে অভিজান চালিয়ে অভিযুক্ত মনছুর মোল্লাকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, ২৯ আগস্ট সকালে ভিকটিমের পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার ৩ ঘন্টার মধ্যেই অভিযুক্ত মনছুর মোল্লাকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ