শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
advertisement
বিশেষ প্রতিবেদন

গৃহবধূর আত্মহত্যা: স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আল আমিন,শেরপুর জেলা প্রতিনিধি: নালিতাবাড়ী উপজেলায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের অত্যাচার সইতে না পেরে ফাতেমা বেগম (২২) নামে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার কাপাসিয়া গ্রামে ওই ঘটনার পর রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়। ওই ঘটনায় রবিবার রাতে নিহতের পিতা আজিজুল হক বাদী হয়ে স্বামী, শ্বশুর-শ্বাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর পূর্বে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার চকপাড়া গ্রামের আজিজুল হকের কন্যা ফাতেমা বেগমের সাথে বিয়ে হয় নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া গ্রামের নুর মোহাম্মদ অক্কুর ছেলে আমির হামজার। বিয়ের পর থেকেই ফাতেমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে ফাতেমার উপর অমানসিক নির্যাতন চালাতো। এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন সময় দেনদরবারও হয়েছে। ইতোমধ্যেই গত ৯ বছরে ফাতেমা বেগম ২ সন্তানের জননী হন।

এদিকে গত শনিবার দুপুরে আমির হামজা ফাতেমাকে মারধর করে সে বাড়ি থেকে বের হয়। পরে অত্যাচার ও মারধর সইতে না পেরে সন্ধ্যায় ফাতেমা বেগম বিষপান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ফাতেমা বেগমের মৃত্যু হয়। তবে ঘটনার পর থেকেই ফাতেমার শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দেয়।

এদিকে এ ঘটনায় গতকাল রবিবার রাতে নিহতের পিতা আজিজুল হক বাদী হয়ে স্বামী, শ্বশুর-শ্বাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ