শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
advertisement
বিশেষ প্রতিবেদন

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে তরুণের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি: এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক তরুণকে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত তরুণের নাম আবদুল কাইয়ুব ওরফে রিয়াজ (২৪)। সে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের মো.মফজলের ছেলে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চট্রগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভিতরে গাঁজা সেবন করে মাতলামি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলেন এক তরুণ। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ। পরে অভিযুক্ত তরুণকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১টি মামলায় নগদ ১ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এরপর তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত তরুণকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ