শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

মৌলভীবাজারে গৃহবধূ হত্যার ৬ ঘন্টায় ঘাতক স্বামী আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগরে শারমিন বেগম (২২) নামে গৃহবধূরকে হত্যার ঘটনায় ৬ ঘণ্টার মধ্যেই আসামীকে আটক করেছে পুলিশ। রাজনগর উজেলার কামারচাক ইউনিয়নের কালাই কোনায় এ ঘটনা ঘটে।

রোববার (১৩ আগস্ট) আসামি শারমিন বেগমের স্বামী মো. শাকিলকে (২৪) উপজেলার সাইদনগর এলাকা থেকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার কামারচাক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কালাই কোনা গ্রামের মৃত কামিল মিয়ার মেয়ে শারমিন বেগম। ঘাতক স্বামী শাকিলের একই ইউনিয়নের আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। ৩-৪ বছর আগে শারমিন-শাকিলের বিয়ে হয়। শাকিল শারমিনকে তাঁর বাবার বাড়িতে বেড়াতে পাঠিয়েছিলেন। কিন্তু রোববার সকালে শ্বশুর বাড়িতে এসে শাকিল গলায় উড়না পেছিয়ে শারমিনকে হ*ত্যা করে।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান পিপিএম (বার) জেলা পুলিশ সভাকক্ষে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এবিষয়ে রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আসামিকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঘাতক শাকিলকে হত্যার ৬ ঘণ্টার মধ্যে থানা পুলিশ আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আসামি শাকিল বর্তমানে থানার হাজতে আছেন। আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ