শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

উল্লাপাড়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ শামীম সরকার(৩৫)নামের এক যুবককে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত ওই যুবক কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের লাল মিয়ার সরকারের ছেলে।

মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার সময় উল্লাপাড়া পৌর শহরের শিবপুর গ্রামের বিভিন্ন দোকানে গিয়ে নিজেকে ডিবির কর্মকর্তা বলে পরিচয় দেয় এবং চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা দাবি করেন।

এলাকাবাসী তার কথাবার্তা অসামঞ্জস্যতা পেলে স্থানীয় কিছু সাংবাদিকদের শরণাপন্ন হয়। পরে সাংবাদিকদের তোপের মুখে পড়ে তিনি স্বীকার করেন তিনি আসলে ডিবির কোন কর্মকর্তা নয়। পরে স্থানীয় জনসাধারন তাকে আটক করেন এবং উল্লাপাড়া মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করে।

এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল অমৃত সুত্রধর। তিনি গণমাধ্যমকে জানান একটি চক্র দীর্ঘদিন ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে ভূয়া ডিবি পুলিশ শামীম সরকারকে আটক করা হয়। এ চক্রের সাথে আরোও কেউ জড়িত আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্ততার স্বাক্ষ্যতা পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ