শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

অগ্রণী ব্যাংকের এক ঋণ খেলাপি গ্রেফতার

কর্পোরেট ডেস্ক: খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রাঃ) লিমিটেডের পরিচালক শেখ খাজাউদ্দিন গ্রেফতার হয়েছেন।

প্রতিষ্ঠানটির ১৪২ কোটি ৬৫ লক্ষ ৯৫ হাজার টাকা আদায়ের লক্ষ্যে ১২-০১-২০২৩ তারিখে ঢাকার অর্থঋণ আদালত-১ এ অর্থজারী মোকদ্দমা নং- ১৭/২০২৩ দায়ের করে অগ্রণী ব্যাংক। উক্ত মামলায় বিজ্ঞ আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় গত ২৫ মে ২০২৩ মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান মিসেস রওশন আরা রহমান গং দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই ধানমন্ডি থানা পুলিশ প্রতিষ্ঠানটির পরিচালক শেখ খাজাউদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ