শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের মালতি নগর গ্রামে মংস্যচাষির পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দশ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

জানা যায়, রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মংস্য চাষী মো: ইসমাইল হোসেন, দীর্ঘদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছে।

রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সে পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি চলে যায়। দিবাগত রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তার পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে’। সকালে সে পুকুরে গিয়ে দেখতে পায় অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে বলে জানান। পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি তবে এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ