শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

নরসিংদীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার, আটক ২

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকা হতে দুইশত ত্রিশ বোতল ফেন্সিডিল সহ ফালান ও মনির মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

বুধবার (১৯ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উপপরিদর্শক মোঃ নঈমুল ইসলাম মোস্তাক তথ্যটি নিশ্চিত করেন।তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বিভিন্ন সময়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন।

এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় জেলা গোয়েন্দ পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে উপপরিদর্শক মোঃ নঈমুল ইসলাম মোস্তাক ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান পরিচালনা করে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর (ঢাকা-সিলেট) মহাসড়কে মদিনা জুট মিলের সামনে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে মনোহরদী থানার নয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে ফালান(২১) ও একই থানার বীরগাঁও গ্রামের নয়ন মিয়ার ছেলে মনির হোসেন (১৯) কে ২৩০ (দুইশ ত্রিশ) বোতল ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও একটি পিকভ্যানসহ আটক করেন। তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদ্বয় এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা অন্য জেলা থেকে মাদক ক্রয় করে এনে বিভিন্ন জায়গায় বিক্রি করত। আটককৃত মাদক কারবারি ফালানের বিরদ্ধে ইতিপূর্বে মনোহরদী থানায় মাদক আইনে মামলা রয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ