শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

ফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীল ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ জুলাই) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের (তেজগাঁও বিভাগ) উপকমিশনার মো. গোলাম সবুর বলেন, ‘আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে একজন হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

প্রসঙ্গত, শনিবার ভোরে ঢাকার ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে দুর্বৃত্তদের একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত হন তেজগাঁও ট্রাফিক বিভাগের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার (৪৫)। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ