শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

হত্যা মামলার ২১ বছর পর পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদব : ২০০২ সালে ফেনী জেলার সোনাগাজী থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২১ বছর যাবৎ পলাতক আসামী মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (১৯ জুন) রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন টিটিপাড়া এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মামুনকে (৪০),গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ২০০২ সালের ২২ এপ্রিল প্রকাশ্য দিবালোকে সফরপুর হাজী শফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মাহবুবুল হককে স্কুল প্রাঙ্গণে তার ছেলে-মেয়েসহ শতাধিক শিক্ষার্থীর সামনে গুলি করে হত্যা করে ধৃত মামুন ও তার কয়েকজন সহযোগি। এ ঘটনায় ভিকটিম মাহবুবুল হকের স্ত্রী রাজিয়া খাতুন বাদী হয়ে ফেনী জেলার সোনাগাজী থানায় ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১২ সালে ধৃত মামুন সহ তার আরো পাঁচ সহযোগির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন এবং বাকী পাঁচজন নির্দোষ প্রমানিত হওয়ায় খালাস প্রদান করেন। মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে ধৃত মামুন রাজাধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ