শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

মৌলভীবাজারে গ্রেপ্তার সেই তুহিন

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার দিকে আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিয়ে আলোচনায় আসা সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯। শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

তিনি জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। প্রসঙ্গত- তুহিন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের ‘খাস’ অনুসারী।

অতি সম্প্রতি আফতাবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার দিকে আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিয়ে ভাইরাল হন তুহিন। পরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ গত শুক্রবার সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।
এছাড়া বিমানবন্দর থানায় একটি মামলাও দায়ের করেন তিনি। এতে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সর্বশেষ পাওয়া সংবাদ