শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

ঝিনাইদহে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকরা হলো- উপজেলার আহাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০), একই গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও শহরতলির জোড়াপুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)।

শনিবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোন থানায় ধর্ষণ মামলা করেন।

হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, ৩১ মে রাতে ওই কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়। আসামি শিলনের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন শিলন ফুঁসেিলয়ে তাঁকে একটি মাঠের পাটক্ষেতে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে ধর্ষণ করে বলে পুলিশ জানতে পেরেছে।

ভুক্তভোগী কিশোরীর পিতা জানান, ঘটনার পর আসামিরা তাঁর মেয়েকে শহরতলির আমেরচারা নামে একটি এলাকায় ফেলে রেখে যায়। সে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তাঁর বড় বোনকে জানায়।

ওসি আবু আজিফ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ