বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিশেষ প্রতিবেদন

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় সপ্তম শ্রেণিতে মাদ্রাসায় পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আফতাব আলী ওরফে চিনু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের গিয়াসনগর গ্রামের কাছিম আলীর ছেলে।

এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

তিনি জানান, ধর্ষণের শিকার ওই মেয়ে একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। দেড়মাস আগে তার মা কাজের উদ্দেশ্যে প্রবাসে যান। তিনি প্রবাসে যাওয়ার পর থেকে চিনু মিয়া তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজবাড়িতে বসবাস করে আসছেন। গত শনিবার (২২ এপ্রিল) রাতে তার মেয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে মেয়েটি ঘুমে থাকা অবস্থায় তার বাবা চিনু মিয়া তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

ওসি জানান, ধর্ষণের শিকার মেয়েটি সোমবার (২৪ এপ্রিল) লস্করপুরে তার নানাবাড়িতে গিয়ে বিষয়টি জানালে আজ মঙ্গলবার সকালে ধর্ষিতার নানি থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরক্ষনে ধর্ষক চিনু মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সে এখন চিকিৎসাধীন অবস্থায় ডা: এর পর্যবেক্ষণে আছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ