বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
বিশেষ প্রতিবেদন

মঙ্গল শোভাযাত্রা বন্ধে ‘হুমকি দিয়ে চিরকুট’, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে হুমকি দিয়ে পাঠানো একটি চিরকুট পেয়েছেন আয়োজক কমিটির সদস্য আবতাহী রহমান (২৫)। এ দাবিতে শাহবাগ থানায় জিডি করেছেন তিনি।

বুধবার (১২ এপ্রিল) সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবতাহী রহমান জিডির আবেদনে উল্লেখ করেছেন, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনের সময় মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চারুকলার পশ্চিম পাশের দেয়ালে রঙের কাজ তদারকি করি। এ সময় প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ ও পঞ্চাশ টাকার নোট পাই। ওই কাগজে লেখা ছিল—‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে এনিটাইম, দাজ্জালী বাহিনী পাবে না টের মোদের।’

‘পরবর্তীতে এ বিষয়ে চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশে জিডির আবেদন করেছি’ বলে জিডির আবেদন উল্লেখ করেন আবতাহী রহমান।

জিডির আবেদনে আয়োজক কমিটির এই সদস্য আরও উল্লেখ করেন, ‘এ অবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।’

ওসি নূর মোহাম্মদ আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির এক সদস্য একটি চিরকুট পেয়েছেন। সেটিকে কেন্দ্র করে আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা আবেদনটি গ্রহণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ