বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামে নকল ভিম ও হারপিক অভিযান, একজনের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার শামসু কলোনিতে নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আবদুর রহমান নামের এক ব্যক্তিকে দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযানে ৪০০ বোতল নকল হারপিক ও ২০০ বোতল নকল ভিম লিকুইড পুড়িয়ে ধ্বংস করা হয়। রোববার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা গেছে, আবদুর রহমান নামের ওই ব্যক্তি বহদ্দারহাট সামসু কলোনিতে কারখানা খুলে নকল হারপিক ও ভিম লিকুইডের তৈরি করছিল। এসব নকল হারপিক ও ভিম লিকুইড নগরীর বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। জেলা প্রশাসনের অভিযানে আব্দুর রহমানকে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় হাতেনাতে আটক করা হয়। এই সময় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির কারখানায় অভিযান চালিয়ে আবদুর রহমান নামের একজনকে দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ৪০০ বোতল নকল হারপিক ও ২০০ বোতল নকল ভিম লিকুইড পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ