শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

সিরাজগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে তানভীর আহমেদ নামের এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করা হয়েছে। তার বাড়ি ফরিদপুরের চৌধুরী হাঁটে বলে জানা গেছে’। তিনি কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে দি যমুনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া এমবিবিএস পরিচয়ে বছরের অধিক সময় ধরে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে প্রতারণা করে আসছিলেন।

মঙ্গলবার বিকেলে তাকে আটক করে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোমেনা পারভীন পারুল।

জানা গেছে, ওই ভুয়া ডাক্তারকে সন্দেহ হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল তার অফিসে ডেকে নেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। জিজ্ঞাসাবাদে ভুয়া ডাক্তার তানভীর আহমেদ ভুয়া প্রমাণিত হন’। তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং তিনি যে ভুয়া তা স্বাস্থ্য কর্মকর্তার কাছে স্বীকার করেন।’

এদিকে চিকিৎসা প্রদানকারী ওই ভুয়া ডাক্তার তানভীর আহমেদ ভিজিটিং কার্ডে ও ব্যবস্থাপত্রে লেখা ছিল এমবিবিএস (এসএসএমসি-ঢাকা), এফসিপিএস নিউরোমেডিসিন (এফপি-বিএসএমএমইউ, ঢাকা), মেডিসিন, নিউরোমেডিসিন, বাত-ব্যথা রোগের চিকিৎসক, প্রাক্তন কনসালট্যান্ট ঢাকা ইসলামি কমিউনিটি হাসপাতাল, কনসালট্যান্ট এশিয়ান হাসপাতাল, সিনিয়র প্রভাষক, জেএসএমসিএইচ-ঢাকা। বিএমডিসির একটি রেজিস্ট্রেশন নম্বর ছিল।

এ বিষয়ে কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল বলেন, কিছুদিন আগে জেলার উল্লাপাড়া উপজেলার একজনের মাধ্যমে ভুয়া ডাক্তারের নাম শুনি। পরে এখানে সাইনবোর্ড দেখে তাকে সন্দেহ হলে আমার অফিসে ডেকে নিই। তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করলে তিনি ভুয়া প্রমাণিত হন।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, তানভীর আহমেদ নামের ওই চিকিৎসক আমাদের কাছে ভুয়া প্রমাণিত হয়েছে। ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে প্রতারণা করেছেন। তিনি অপরাধ করেছেন বলেই তাকে আইনের আওতায় আনা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ