সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সাহায্যে আজ সোমবার যশোরের কোতয়ালী থানার চাঁদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

Imported from WordPress: image-7.png

গ্রেফতারকৃতরা হলেন- যশোর কোতয়ালী থানার চাঁদপাড়া গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলে আল আমিন (৩৪), যশোর কোতয়ালী থানার চাঁদপুর গ্রামের টিপু শেখের ছেলে জুয়েল রানা (৩৩), যশোর কোতয়ালী থানার হামিদপুর গ্রামের আবু হানিফ হাওলাদার (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত হাবিল মোল্যার ছেলে সেলিম মোল্যা (২৫), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পারভাটপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে কামরুজ্জামান আরমান (২৫), মাগুরা জেলার স্টেডিয়ামপাড়ার মোস্তফা আল আজাদের ছেলে জুনায়েদ হোসেন (২৩)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, গত ২৬ মার্চ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড থেকে মোটরসাইকেল চুরি হয়। তারই প্রেক্ষিতে ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে চোর সনাক্ত করে গোপনসংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোরে অভিযান চালিয়ে প্রথমে আল আমিন (৩৪) কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য নিয়ে পর্যায়ক্রমে আরও পাঁচসদস্যকে গ্রেফতার এবং চুরি যাওয়া তিনটি লাল কালো বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।এরা বড় ধরনের মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এরা দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় বিক্রি করে।

প্রেস বিপ্রিংএ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান লালন, সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান প্রমুখ।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার