সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন

ঢাকায় বেড়াতে আসা বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা।

এর আগে তিনি এক ফেসবুক পোস্টে জানান, “Avoid This Man in Bangladesh!” ভিডিওটিতে যে লোকটি বিদেশি পর্যটককে মহাবিরক্ত করেছেন, তিনি কোনোমতেই ভিক্ষুক না, তার স্বভাব ভিক্ষুকের মতো।

নাদিয়া ফারজানা বলেন, কোথায় আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যাতে তারা (বিদেশি পর্যটক) আসে আমাদের দেশে। আর কোথায় সব ভণ্ডুল করার জন্য কিছু লোক বসে আছে। এজন্যই সকল সচেতন মানুষের খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না করে। বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতোটা গুরুত্বপূর্ণ তা সবার বুঝতে হবে।

এদিকে ওই ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় ট্যুরিস্ট পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ইউটিউবার লুক ডামান্ট।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই। ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি এক হাজারের মতো বাংলাদেশির কাছ থেকে বার্তা পেয়েছি, তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে আমার সফর অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রতিটি দেশেই কিছু খারাপ লোক থাকে। কিন্তু এই অল্প কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়বান, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না।

Imported from WordPress: image-5.png

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার