শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

গাজীপুরে জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের ৪ সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : ঈদকে সামনে রেখে সারা দেশে ভারতীয় জাল রুপি ও জাল টাকা সরবরাহ করা হবে এমন গোপন সংবাদের ভিওিতে জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটের সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩লাখ ৪৪ হাজার টাকা ভারতীয় জাল রুপি এবং ৬ লাখ ৯২হাজার দেশীয় জাল নোট জব্দ করা হয়।

গতকাল সোমবার রাতে প্রথমে দুইজনকে ও পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে অপর দুই ব্যক্তিকে ঢাকার সাভার থানা আশুলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাতপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ মাজহারুল ইসলাম ওরফে সবুজ(২৫), কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুকদেব গ্রামের মৃত গফুল আলীর ছেলে মোঃ ছামিউল ইসলাম(৩০) সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর থানার গনগাও গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ খোরশেদ আলম ওরফে গিট্টু(৩২) কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দোলপকুঠি এলাকার আজিমুদ্দিন ওরফে আজিমুদ্দির ছেলে মোঃ ছালেক(২৭)। গ্রেফতারকৃতরা ঢাকা ও গাজীপুর জেলায় বাসা ভাড়া করে আসছে বলে জানায় পুলিশ।

দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএমপি’র উপ-পুলিশ কমিশনার, ডিবি (দক্ষিণ) বিভাগের মোহাম্মদ ইব্রাহিম খান বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ