শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

এবার এক্সপ্রেস ওয়ে গতিসীমা লঙ্গন করায় ইমাদ পরিবহনসহ ১২টি মামলা দায়ের

এস.এম.দেলোয়ার হোসাইন,মাদারীপুর প্রতিনিধি: ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যানবাহনের গতিসীমা লংঘন করায় ইমাদ পরিবহন সহ ১২ টি পরিবহনের মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত এ মামলা দায়ের করা হয়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার, ‘গতিসীমা লংঘন করায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২ পর্যন্ত ১২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ইমাদ পরিবহনের একটি গাড়ি রয়েছে। এটি ঢাকা থেকে ৯২ গতিতে সাতক্ষিরা যাচ্ছিল।যার নম্বর ঢাকা মেট্রো ব ১৫-৮৭৯৮।

দুর্ঘটনার পরদিন সোমবার একই অপরাধে মামলা হয় ২১টি। এছাড়াও বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হচ্ছে।’

শিবচর হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবু নাইম মো: মোফাজ্জেল হক জানায়, দুর্ঘটনার পরদিন সোমবার একই অপরাধে মামলা হয় ২৫টি।পরেরদিন মঙ্গলবার ২০ টি ও বুধবার ১৭ টি মামলা হয়।এছাড়াও বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হচ্ছে। গতিসীমা লংঘন করার অপরাধে গত ফেব্রুয়ারি মাসে ২৮৪টি মামলা করে হাইওয়ে পুলিশ। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩১৫টি।

গত রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩৪৮) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি পদ্মাসেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর সিমানা এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতাল,পাচ্চর ইসলামিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ২ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ