সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার
বিশেষ প্রতিবেদন

গাজীপুরে দাম্পত্য কলহের জের শিশুকে হত্যা করে মাটিচাপা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে দাম্পত্য কলহের জের ধরে শিশুকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগে রাজমিস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান উপকমিশনার (গোয়েন্দা) ইব্রাহিম খান।

গ্রেফতার তাহারুল মিয়া রংপুরের পীরগঞ্জ থানার জামালপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

উপকমিশনার বলেন, গত ১৫ মার্চ বিকেলে ইসলামপুর এলাকায় স্থানীয় কবির হোসেনের সদ্য মাটি ভরাটকরা ফাঁকা জমিতে মাটি চাপা অবস্থায় ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে শিশুর বাবা জাফর আলী ঘটনাস্থলে গিয়ে শিশুটি তার ছেলে সাখাওয়াতের বলে সনাক্ত করেন। এ ব্যাপারে বাসন থানায় শিশুটির বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে হত্যায় অভিযুক্ত তাহারুল মিয়াকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি তাহারুল জানান, ভিকটিম শিশুর জ্যাঠাতো বোন শারমিনের সঙ্গে দুই বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর তারা ভোগড়া পেয়ারা বাগান এলাকায় নিহত শাখাওয়াতের পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ ও শাখাওয়াতের মার বকাঝকার কারণে আক্রোশে তাহারুল গত ১৩ মার্চ বিকেলে শিশুটিকে অপহরণ করে ইসলামপুর এলাকায় নিয়ে যান। সেখানে রাত ৮ টার দিকে শাখাওয়াতের পরনের লুঙ্গি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মাটি চাপা দিয়ে চলে যান। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনরা তাকে না পেয়ে পরদিন থানায় নিখোঁজ ডায়েরি করেন।

এই সম্পর্কিত আরো

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার